মিশরে স্টিভ জবস!

২৭ আগষ্ট, ২০১৯ ১৮:৫১  
পেনক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১১ সালে ৫৬ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস। কিন্তু মৃত্যুর আট বছর পর ফের তাকে দেখা গেছে মিশরে! এমনই একটি ছবি ঘুরছে অনলাইনে। সপ্তাহ জুড়ে রেডিটে অনেকেই ছবিটি শেয়ার করে নানা মন্তব্য করেছেন। গত শনিবার ফেসবুকে ছবিটি প্রথম ব্যবহার করেন আহমেদ বসুনিয়া। তবে এই ছবিটি তিনি কথোয় পেয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানানি তিনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির সঙ্গে স্টিভ জবসের হুবহু মিল রয়েছে। এমনকি তাকে খালি পায়ে বসে থাকতে দেখা গেছে। স্টিভ জবস প্রায়ই খালি পায়ে বসতেন। ছবিটি টুইটার, রেডিট, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে চলছে নানান আলোচনা। রেডিটে একজন লিখেছেন, ওমা স্টিভজবস অ্যাপল ওয়াচ পড়েননি! আবার কেউ বলছেন, লোকটি জবসের জমজ। অ্যাপলের উচিত তাকে নিয়োগ দেয়া। বলা হচ্ছে, অনেকেই যেমন মাইকেল জ্যাকসন বা এলভিস প্রিসলিকে দেখার কথা বলেছেন, তেমনি ইন্টারনেট জুড়ে অ্যাপলের প্রয়াত প্রতিষ্ঠাতাকে ঘিরে এমনই ‘কন্সপিরেসি থিওরি’ ছড়ানো হয়েছে।